এত ছোট পোশাকে বিমানে উঠতে দেওয়া যাবে না। পরে আসতে হবে ব্লাউজ বা ওই ধরনের কোনো এক পোশাক। আমেরিকাতে এমন একটি যুক্তি দেখিয়ে বিমানে উঠতে দেওয়া হয়নি ২০১২ সালের মিস ইউনিভার্স অলিভিয়া কুলপোকে।
মার্কিন সেলেব্রিটি অলিভিয়া তার বোন ও বয়ফ্রেন্ডের সঙ্গে মেক্সিকো যাচ্ছিলেন। সেই সময়ই আমেরিকান এয়ারলাইন্সের, অলিভিয়াকে বিমানে উঠতে বাধা দেওয়া হয়। জানানো হয়, ছোট পোশাক পরে বিমানে ওঠা যাবে না। পরে আসতে হবে ব্লাউজ বা ওই ধরনের কোনো পোশাক।
মিস ইউনিভার্স পরনে ছিল কালো ক্রপ টপ, সাইক্লিং শর্ট ও তার সঙ্গে মানানসই লং সোয়েটার। তাকে আটকে দেন সেখান কার এক গেট এজেন্ট। তার বোন অরোরা কুলপো নিজের ইনস্টাগ্রামে ঘটনাটির ভিডিও শেয়ার করে দেন । তার প্রশ্ন, অলিভিয়া আর আমি কাবো সান লুকাস রিসর্টে যাচ্ছিলাম। ওর পোশাকটা একবার দেখুন। ওকে সুন্দর দেখাচ্ছে না, ঠিকঠাক দেখাচ্ছে না।
পরে অলিভিয়া তার বয়ফ্রেন্ডের হুডি দিয়ে শরীর ঢেকে রাখে । এরপর আর তাকে আটকাননি বন্দর কর্মীরা। পরে অলিভিয়া অভিযোগ করেন, তার চেয়েও ছোট পোশাক ওই বিমানে উঠেছিলেন। কিন্তু তাদের বাধা দেওয়া হয়নি। কেবল তার ক্ষেত্রেই এতটা নিয়মের বিধি করা হলো কেন।আন্তর্জাতিক
0 Comments