আবার স্থগিত করা হল ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক নিয়োগ

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক পদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করছেন হাইকোর্ট।এক নিয়োগপ্রার্থী আবেদন করে, তারি শুনানি আজ মঙ্গলবার বিচারপতি মো: আশফাকুল ইসলাম ও বিচারপতি মো: ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ করে ।

 এস এম ফাইজুল হক নামের এক নিয়োগপ্রার্থী ওই আবেদনটি করেন। 

আবেদনকারীপক্ষ জানায়, সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষকের তিনটি পদে হবে, তারি নিয়োগের জন্য ২০১৮ সালে বিজ্ঞপ্তি দেওয়া হয়। তখন এস এম ফাইজুল হক আবেদন করেন। সব প্রক্রিয়ার পর, নিয়োগ বোর্ড ফাইজুলসহ তিনজনকে নিয়োগের সুপারিশ করা হয়। এর পরেও নিয়োগ না পাওয়ায় তিনি ২০১৮ সালে  আদেশ জারী করেন। প্রাথমিক শুনানি নিয়ে  রুল জারি করেন হাইকোর্ট। অথাৎ, আবেদনকারীকে কেন নিয়োগ দেওয়া হবে না তাই জানতে চাওয়া হয় রুলে।


কিন্তু হাইকোর্ট বিচারাধীন অবস্থায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষকের একটি পদে নিয়োগের জন্য আগের বছরের ২৬ ডিসেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই বিজ্ঞপ্তির কার্যক্রম ও নিয়োগ প্রক্রিয়া স্থগিত চেয়ে ফাইজুল হক ১১ জানুয়ারি সম্পূরক আবেদন করেন। তারি শুনানি আজ হয়।

 জ্যেষ্ঠ আইনজীবী;মনজিল মোরসেদ আবেদনকারীর পক্ষে শুনানি করেন। আহমেদ ইসতিয়াক ছিলেন বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী।


মনজিল মোরসেদ বলেন; সম্পূরক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক পদের নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম স্থগিত রাখার আদেশ দিয়েছেন। খুব শিগগিরই আগের রুলের শুনানি হবে জানিয়েছে  হাইকোর্ট। রুল নিষ্পত্তির আগ পর্যন্ত এই প্রভাষক পদের নিয়োগ কার্যক্রম স্থগিত থাকবে। বাংলাদেশ,