Ad Code

Responsive Advertisement

বিশ্বে দৈনিক গড়ে করোনা অমিক্রন শনাক্ত ৩০ লাখের বেশি মানুষ


বিশ্বে দৈনিক গড়ে করোনা অমিক্রন শনাক্ত ৩০ লাখের বেশি মানুষ

করোনা মহামারি অমিক্রনের দাপটে বিশ্বজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে । এর মধ্যে এক দিনে  সর্বোচ্চ করোনার রোগী দেখল বিশ্ব। গত সপ্তাহে গড়ে প্রায় প্রতিদিন ৩০ লাখের বেশি করোনার রোগী শনাক্ত হয়েছে। এদিকে দুই বছর পার হওয়ারছে। তার পরও করোনা মহামারি এত তাড়াতড়ি শেষ হচ্ছে না, জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা "ডব্লিউএইচও"।

আজ  প্রকাশিত এএফপির হিসাব বলছে: ১৩ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত বিশ্বে এক সপ্তাহে  গড়ে প্রায় প্রতিদিন ৩০ লাখ ৯৫ হাজার ৯৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহের ১৭ শতাংশ বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। 


গত নভেম্বরে বতসোয়ানায়কা ও দক্ষিণ আফ্রিকা প্রথম করোনা  অমিক্রন শনাক্ত হয়। এর পর থেকে করোনা রোগী শনাক্ত হয়েছে পাঁচ গুণের বেশি। এর আগে  বছরের এপ্রিল মাসে প্রতিদিন গড়ে সর্বোচ্চ ৮ লাখ জনের করোনা রোগী শনাক্ত হয়।

এদিকে করোনার ডেলটা ধরনের চেয়ে অমিক্রনে ঝুঁকি তুলনামূলক কম বলেছে  বিজ্ঞানীরা। 


দুই বছর গড়ালেও করোনা মহামারি  এত তাড়াতড়ি শেষ হচ্ছে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা জানিয়েছে।

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন নিয়েও কথা বলেছেন গেব্রেয়াসুস। তিনি বলেন, অমিক্রনে ঝুঁকি তুলনামূলক কম, কিন্তু এ ধরনের সংক্রমণ মৃদু;এমন তথ্য বিভ্রান্তিকর।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান যখন এই সতর্কবার্তা দিচ্ছেন, তখন ইউরোপে অনেক তাতারি করোনা রোগী শনাক্ত বাড়ছে। গতকাল ফ্রান্সে করোনা রোগী শনাক্ত হয়েছে প্রায় ৫ লাখ বেশি। আর বুধবার করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৬ হাজার। জার্মানিতে গত বুধবার করোনা রোগী ছিল ৯৫ হাজার। গতকাল সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ২১ হাজারের বেশি। জার্মান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, করোনা রোগী শনাক্ত মধ্যে ৭০ শতাংশই অমিক্রনে আক্রান্ত।

এ ছাড়া ইউরোপের অন্য দেশগুলোতেও বাড়ছে করোনা রোগী। এএফপির হিসাব অনুসারে, গত এক সপ্তাহে ইউরোপের দেশগুলোয় করোনা রোগী শনাক্ত হয়েছে ৫০ লাখ। ইউরোপের পরিস্থিতি তুলে ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবাতায় বলা হচ্ছে, আগামী মার্চ মাসে ইউরোপে বসবাসরত ব্যক্তিদের অর্ধেক  করোনা অমিক্রনে আক্রান্ত হতে পারেন। এই মহাদেশের হাসপাতাল গুলোও তেও তখন ভর্তি থাকতে পারে  করোনা রোগীতে।

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement