Ad Code

Responsive Advertisement

উত্তর আকাশে মেঘের দল এসে হাজির হচ্ছে শীত কমার আভাস


উত্তর আকাশে মেঘের দল এসে হাজির হচ্ছে শীত কমার আভাস

বছরের এই মাসকে শীতের মাস বলাহয়,কিন্তু এই মাসে তা ভালো ভাবে শীত বোঝা যাচ্ছে না । দেশের কয়েকটি এলাকায় শৈত্যপ্রবাহ  দেখা গেছে,তবে আকাশে মেঘের দল এসে হাজির হচ্ছে। ফলে উত্তরাঞ্চলের  শীতের বাতাস আটকে যাচ্ছে। এতে শীত কিছুটা বেড়ে আবার কমে যাচ্ছে। গত দুই দিনে তাপমাত্রা কমে সবে শৈত্যপ্রবাহ কয়েকটি জেলায় ছড়িয়েছে, এরই মধ্যে আবার উত্তরাঞ্চল দিয়ে মেঘের দল এসে হাজির হচ্ছে।  আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার দেশের বেশির ভাগ জেলায় তাপমাত্রা আবার বাড়তে পারে। তেঁতুলিয়া ও শ্রীমঙ্গল ছাড়া দেশের বাকি জায়গা থেকে শৈত্যপ্রবাহ সরে যেতে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


এদিকে  সোমবার কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে, পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজারে। আগের দিনের তুলনায় সোমবার দেশের বেশির ভাগ এলাকার সর্বনিম্ন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। সেই সঙ্গে শীতের ঠান্ডা বাতাস বেড়েছে। দুদিন ধরে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার গতিতে বাতাস বয়ে গেছে। ফলে তাপমাত্রা খুব বেশি না থাকলেও, শীতের অনুভূতি ছিল অনেক বেশি, বিশেষ করে সন্ধ্যার পর থেকে বাতাসের গতি বেড়ে যায় শীত অনেক বেড়ে যায়।


আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুর রহমান তিনি  বলেন, মঙ্গলবারের মধ্যে দেশের বেশির ভাগ জেলায় তাপমাত্রা বাড়তে পারে। এতে অনেক  জেলায় থেকে শৈত্যপ্রবাহ সরে যেতে পারে। তবে বুধবার তাপমাত্রা আবার কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, সোমবার বাংলাদেশ দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement