Ad Code

Responsive Advertisement

নোয়াখালীতে এক স্কুল শিক্ষার্থীকে একসঙ্গে তিনবার টিকা দেওয়ার অভিযোগ


নোয়াখালীতে এক স্কুল শিক্ষার্থীকে একসঙ্গে তিনবার  টিকা দেওয়ার অভিযোগ   

নোয়াখালীর চাটখিল উপজেলায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে তিনবার টিকা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।সেই শিক্ষার্থী অসুস্থ হয়ে  পরে, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্তে কটি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনাটি ঘটেছে।

শিক্ষার্থীর দাদা আবুল কালাম ভান্ডারী জানান, ওই শিক্ষার্থী টিকা নিতে গেলে স্বাস্থ্যকর্মীরা প্রথমে টিকার রেজিস্ট্রেশন কার্ডটির একটি অংশ জমা নিয়ে তাকে প্রথম ডোজ টিকা দেন। টিকা নেওয়ার পর সে ওই রুমে অন্য শিক্ষার্থীদের সঙ্গে দাঁড়িয়ে ছিল। এর কিছুক্ষণ পর তাকে দ্বিতীয় ও তৃতীয়বার টিকা দেওয়া হয়। এতে তার শরীরে অনেক ব্যথা শুরু হয়ে পরে  জ্বর আসে। পরে তাকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান হয়।পরে তার মুখ ফুলে যায়।


চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাক আহমেদ বলেন, অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে কারণ দর্শানো করা হয়েছে। ওই শিক্ষার্থীকে দুইবার টিকা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, ওই শিক্ষার্থীকে আমাদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়ান হচ্ছে। ঘটনাটি তদন্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তিথী আবেদকে প্রধান করে চার সদস্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement